Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ৭, ২০২৪ , ১২:০৫ অপরাহ্ণ

বাগেরহাটে যৌন-কর্মী সহ হোটেল মালিক আটক

লেখকঃ আজকালের কণ্ঠ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে যৌনকর্মী ও খরিদ্দার সহ হোটেল মালিক কে আটক করেছে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ, জানা যায় বাগেরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন ‘হোটেল লেকফুজি আবাসিক’ এ অনৈতিক কর্মকান্ডের অভিযোগে সোমবার (৬ মে)দুপুরে আনুমানিক ২ টার দিকে বাগেরহাট সদর থানার এস,আই সোহেল রানা সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা কালে লেকফুজি আবাসিক হোটেলে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে বাগেরহাট সদর মডেল থানা পুলিশের পরিচালিত অভিযানে হোটেল মালিক মোঃ আমিরুল ইসলাম (৩৫), বাগেরহাট সহ ০৫ জন পুরুষ ও ০৫ জন মহিলা (মোট ১০ জন) হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা বর্তমানে বাগেরহাট সদর থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান সাংবাদিকদের জানান ।

আজকালের কন্ঠ/পৃথা

প্রিন্ট করুন