নেত্রকোনা, জেলা প্রতিনিধি : আসন্ন ষষ্ঠ মদন উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে চূড়ান্ত বৈধ প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ১৪ জন। ৫মে রবিবার নেত্রকোনা জেলা নির্বাচন অফিসারের সম্মেলন কক্ষে চেয়ারম্যান পদ প্রার্থী ৬ জন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনের মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে চূড়ান্ত মনোনয়ন পত্র ১৪ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
১৪ জনের প্রার্থিতা চূড়ান্ত বৈধ বিষয়টি নিশ্চিত করেছেন মদন উপজেলার নির্বাচন কর্মকর্তা মোঃ হামিদ ইকবাল। মদন উপজেলা নির্বাচন অফিসের তথ্য সূত্রে জানা যায়, ভিন্ন পদে মোট ১৪ জন মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন, আজ যাচাই-বাছাইয়ে ১৪ জনই চূড়ান্ত বৈধ হয়েছেন। চেয়ারম্যান পদে প্রার্থীরা হচ্ছেন, বীর মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ ,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মিজাজুল হক (সবল চৌধুরী), বীর মুক্তিযোদ্ধা মোঃ হেলাল উদ্দিন তালুকদার ও মোঃ ইফতেখারুল আলম খান চৌধুরী।
ভাইস চেয়ারম্যান ( পুরুষ) পদে ৪ জনের মনোনয়ন পত্র যাচাই-বাছাই চূড়ান্ত বৈধ, এম এ সোহাগ, ফিরোজ আহমেদ পাঠান, শেখ বদরুল ইসলাম, হাফেজ মোঃ নুরুজ্জামান।ভাইস চেয়ারম্যান ( মহিলা) পদে ৪ জন মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে চূড়ান্ত বৈধ, ইতি আক্তার ইভা, রিনা আক্তার, মোছাঃ তাজমহল আক্তার দুলেনা, ও হাসনা চৌধুরী। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ মে। প্রতীক বরাদ্দ ১৩ মে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ মে ২০২৪ ইং।