Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:০৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ৪, ২০২৪ , ১০:৪৭ পূর্বাহ্ণ

পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। কারখানা বন্ধের প্রতিবাদে শনিবার সকাল সাড়ে ৮টা থেকে বিক্ষোভ করছেন তারা।

এর ফলে মহাখালী থেকে বিমানবন্দর পর্যন্ত তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

এই ব্যাপারে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান বলেন, নেপারেল গার্মেন্টস লিমিটেড নামের একটি কারখানা বন্ধের প্রতিবাদ করছেন শ্রমিকরা। তারা সকাল সাড়ে ৮টা থেকে সৈনিক ক্লাবের সামনের সড়ক অবরোধ করেন। তাদের বোঝানো হয়েছে তবুও সড়ক থেকে সরে যাচ্ছেন না। পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

ওসি আরো বলেন, আমরা গার্মেন্টসটির মালিকপক্ষের সাথে যোগাযোগ করেছি। তারা ঘটনাস্থলে এলে শ্রমিকদের সাথে আলোচনা করবেন। সড়ক স্বাভাবিক করতে চেষ্টা চালানো হচ্ছে।

 

প্রিন্ট করুন