Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:১২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ৩, ২০২৪ , ১২:১৪ অপরাহ্ণ

সুনামগঞ্জের জগন্নাথপুরে লুন্ঠিত অটোরিক্সা উদ্ধার,গ্রেফতার-২

লেখকঃ আজকালের কণ্ঠ

বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ : সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলায় যাত্রী সেজে ব্যাটারি চালিত টমটম(ইজিবাইক) ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার ও লুণ্ঠিত টমটম উদ্ধার করেছে জগন্নাথপুর থানা-পুলিশ।

গত ১(মে)বুধবার গ্রেফতারকৃত দুই ছিনতাইকারী সদস্যকে সুনামগঞ্জ জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রাম এলাকার মরহুম হাজী ইছাকুর রহমানের বাড়ির নিকটবর্তী রাস্তায়।

গ্রেফতারকৃতরা উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের মৃত আরিফ মিয়ার পু্ত্র আলেক মিয়া(২২) ও একই গ্রামের আতাউর রহমানের পুত্র অলিউর রহমান(১৭)।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়,গত ২৭ (এপ্রিল)শনিবার সন্ধ্যারাতে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কলকলিয়া বাজার থেকে রামিম আহম(১৬)নামের চালকের বিদ্যুৎ চালিত অটোরিকশা(টমটম) উপজেলার রানীগঞ্জ বাজারে যাওয়া-আসার কথা বলে অজ্ঞাত নামা তিন ছিনতাইকারী ভাড়া নির্ধারণ করে গাড়িটি নিয়ে যায়।

এ-সময় যাত্রীদের কথা অনুযায়ী ঘটনাস্থল রানীগঞ্জের গন্ধর্বপুর এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা রাস্তায় দাঁড়িয়ে থাকা আরেকজনকে তাদের সঙ্গি পরিচয় দিয়ে গাড়িটি থামানোর কথা বলে।

চালক গাড়িটি থামালে ওই চারজন মিলে চালকের গলায় ধারালো অস্ত্র ধরে মারধর করে হাত পা বেঁধে রাস্তায় ফেলে টমটমটি নিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা টমটম চালক রাহিম আহমদকে আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ-ব্যাপরে অটোরিকশার মালিক একতার আলী(লিটন)বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে জগন্নাথপুর থানার মামলা নং-১,তারিখঃ-০১-০৫-
২০২৪ইং (পেনালকোড)ধারা-৩৯৪ মোতাবেক একটি মামলা দায়ের করেন।

মামলার পরিপ্রেক্ষিত গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক আমিনুল ইসলামের দিক-নির্দেশনায় থানার সাব-ইন্সপেক্টার জিয়া উদ্দিনের নেতৃত্বে পুলিশদল জগন্নাথপুর থানাসহ আশ-পাশ থানার বিভিন্ন অঞ্চলে বিশেষ অভিযান চালিয়ে প্রথমে আলেক মিয়াকে গ্রেফতার করা হয়।এবং তার দেয়া তথ্য মোতাবেক অলিউর রহমানকে গ্রেপ্তার ও তাদের হেফাজতে রাখা ছিনতাইকৃত টমটম উদ্ধার করতে সক্ষম হয়।

জগন্নাথপুর থানার পুলিশ পরির্দশক আমিনুল ইসলাম জানান,মামলা দায়ের পর এই ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেফতারে আমরা তৎপর ছিলাম।
বুধবার গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইকারীরা ঘটনার সাথে জড়িত অন্যান্য অপরাধীদের নাম বলেছে। তাদেরকে গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

প্রিন্ট করুন