Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:০৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ২, ২০২৪ , ৭:৩৩ অপরাহ্ণ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : তিন দিন পতনের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সর্বনিম্ন হলেও এবার তা বেড়েছে।

বৃহস্পতিবার (২ মে) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৯ সেন্ট বা শূন্য দশমিক ৯৫ শতাংশ বেড়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৯ সেন্ট বা শূন্য দশমিক ৯৫ শতাংশ বেড়ে ৮৪ দশমিক ২৩ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, ব্যারেলপ্রতি ৬৯ সেন্ট বা শূন্য দশমিক ৮৭ শতাংশ বেড়ে ৭৯ দশমিক ৬৯ ডলারে দাঁড়িয়েছে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম।

এর আগে তেলের দাম ৩ শতাংশের বেশি কমে বুধবার (১ মে) সাত সপ্তাহের মধ্যে সর্বনিম্ন হয়।

 

 

প্রিন্ট করুন