Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৪৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ২, ২০২৪ , ১২:০৬ অপরাহ্ণ

ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীর গুলশানে ট্রাকের ধাক্কায় মো. ইউসুফ (৪৫) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ মে) ভোরে গুলশানের শাহজাদপুর বাঁশতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভোর সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

ইউসুফ শেরপুরের শ্রীবরদী থানার মোল্লাপাড়া গ্রামের মৃত আব্দুস সালাম মিয়ার ছেলে। তিনি নর্দা কালাচাঁদপুর রিকশা গ্যারেজে থাকতেন।

পথচারী আমিনুল ইসলাম জানান, ভোরে শাহজাদপুর বাঁশতলার মেইন রোডে খালি রিকশা নিয়ে পারাপার হচ্ছিলেন রিকশাচালক ইউসুফ। এমন সময় রামপুরার দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় রিকশা থেকে ছিটকে গুরুতর আহত হন তিনি। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ইউসুফকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

প্রিন্ট করুন