নড়াইল প্রতিনিধি:নড়াইলের কালিয়া উপজেলার শুক্তগ্রামে “যুবরাজ” ধানের মাঠ দিবস পালিত হয়েছে।
বুধবার (১ মে) বেলা ১২ টার দিকে ব্যাবিলন এগ্রো এ্যান্ড ডেইরী লিমিটেডের উদ্যোগে উপজেলার শুক্তগ্রামের কালুখালি এলাকায় উন্নত মানের ‘যুবরাজ’ ধানের মাঠ দিবস পালিত হয়েছে।
মাঠ দিবস অনুষ্ঠানে সমাজসেবক মো: ইদ্রিস ফকিরের সভাপতিত্বে ও যশোর এরিয়ার আর.এস.এম মিন্টু কুমার ঘোষের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো: আবু তালহা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যাবিলন এগ্রো এ্যান্ড ডেইরী লিমিটেডের দক্ষিনাঞ্চলের সেলস ম্যানেজার এস. এম জহুরুল ইসলাম, নড়াইল এরিয়ার মার্কেটিং অফিসার মো: তারেক হাসান সবুজ, অভয়নগর এরিয়ায় সেলস প্রোমোশন অফিসার মো: ইসরাফিল হোসেনসহ ওই এলাকার শতাধিক কৃষক।
প্রধান অতিথি কৃষিবিদ মো: আবু তালহা বলেন, ‘যুবরাজ’ ধান এক শতাংশ জমিতে রোপণ করলে এক থেকে দেড় মন ধান উৎপাদন হচ্ছে। যেখানে আগে কৃষকেরা ১ বিঘা জমিতে ধান চাষ করে মাত্র ৫/৬ মণ পেত। মানুষ এখন সচেতন হয়েছে। যার ফলে কৃষকেরা এখন ভাল মানের ধান চাষ করছেন। এতে কৃষকেরা উপকৃত হচ্ছেন। তিনি আরও বলেন, ব্যাবিলনের একটি স্লোগান আছে সেটি হলো “কৃষির স্বার্থে কৃষকের পাশে”।
উপজেলার পরিবেশক মের্সাস সর্দার এন্টারপ্রাইজের প্রোপাইটর মো: মিরাজ সরদার বলেন, অন্যান্য ধানের চেয়ে ‘যুবরাজ’ ধানের জাত অনেক সেরা। অল্প জমিতে এর উৎপাদন ক্ষমতা অনেক বেশি পরিমাণে হয়ে থাকে। এজন্য দেশে এই জাতের ধানের চাহিদা অনেক বাড়ছে।
উপজেলার শুক্তগ্রাম এলাকার কৃষক মো: তৈয়ব মুন্সি ১ বিঘা অর্থাৎ ৩৩ শতাংশ জমিতে ‘যুবরাজ’ ধান চাষ করে ৩৫ মন ধান পেয়েছেন বলে তিনি জানান। ওই কৃষক মোট ১০ বিঘা জমিতে ‘যুবরাজ’ ধান চাষ করেছেন।
অনুষ্ঠান শেষে যুবরাজ ধান চাষ করে ব্যপক সাফল্যে অর্জনকারী কৃষক মো: তৈয়ব মুন্সিকে ব্যাবিলন এগ্রো এ্যান্ড ডেইরী লিমিটেডের পক্ষ থেকে একটি ব্যাবিলন স্প্রে ম্যাসিং উপহার হিসেবে দেওয়া হয়।