Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৩৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ১, ২০২৪ , ১১:৩০ পূর্বাহ্ণ

গৌরনদীতে ৪ কেজি গাঁজা ও ১০৩ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লেখকঃ আজকালের কণ্ঠ

গৌরনদী প্রতিনিধি : বরিশালের গৌরনদী পৌরসভার বড়কসবা এলাকা হতে ৪ কেজি গাঁজা ও ১০৩ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গৌরনদী মডেল থানার পুলিশ।

৩০ এপ্রিল মঙ্গলবার রাতে গৌরনদী মডেল থানার পুলিশ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন এর নির্দেশে এস আই হৃদয় কুমার চাকলাদার ও সঙ্গীয় অফিসার ফোর্স এ এস আই সুজন কুন্ডু, এ এস আই ফিরোজ, এসআই ইলিয়াছ মাহমুদ, এ এস আই হুমায়ন কবির, এ এস আই কৃষ্ণকান্ত মিত্র,মোঃ ফরিদ উদ্দিন,মুরাদুল ইসলাম,মোঃ মামুন হোসেন,কামরুল ইসলাম,সোহেল রানাসহ বরিশাল জেলার গৌরনদী থানাধীন পৌরসভাস্থ লাখেরাজ কসবা ২নং ওয়ার্ডস্থ হারুন সাহেবের বাড়ীর পাকা রাস্তা উপর একটি অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে আনুমানিক ১,২০,০০০ টাকা মূল্যমানের ৪ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ৩০,৯০০ মূল্যে ১০৩ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও মাদক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ ফয়সাল আলম ওরফে জসিম ফকির (৩৭), পিতা-আঃ মজিদ ফকির,সাং-বড় কসবা ২নং ওয়ার্ডের বাসীন্দা।

গৌরনদী মডেল থানার ইনচার্স আনোয়ার হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত পেশাদার মাদক ব্যবসায়ী।জসিম ফকির বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে গৌরনদী ও আগৈলঝাড়াসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত বিরুদ্ধে মাদকদ্রব্য মামলায় এজাহার দায়ের করা হয়েছে,যার জিডি নং-১৩৭৯, বুধবার সকালে আসামীকে বরিশাল জেলা ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

প্রিন্ট করুন