Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২৪ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ৩০, ২০২৪ , ৫:২৭ অপরাহ্ণ

ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের পানি-খাবার স্যালাইন-মাথার ক্যাপ বিতরণ

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর সংগ্রামী সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ভাই এবং বিপ্লবী সাধারণ সম্পাদক ময়মনসিংহের কৃতিসন্তান জননেতা এ কে এম আফজালুর রহমান বাবু ভাই এর নির্দেশে ও সহ যোগিতায় ময়মনসিংহ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে নগরীর জিরোপয়েন্ট ও নতুন বাজার মোড়ে দেশব্যাপী প্রচন্ড তাপদহে পথচারী তৃষ্ণার্ত মানুষের মাঝে সুপেয় পানি,খাবার স্যালাইন এবং মাথার ক্যাপ বিতরণ করা হয়।

উক্ত কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সুযোগ্য মেয়র জনাব মোঃ ইকরামুল হক টিটু ভাই ,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান বাবু ভাই , উক্ত কর্মসূচির নেতৃত্ব দেন ময়মনসিংহ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি মোঃ আব্দুল আউয়াল মিন্টু ও বিপ্লবী সাধারণ সম্পাদক আজিজুর রহমান ইমন।

উক্ত কর্মসূচিতে আরোও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু উত্তম চক্রবর্তী রকেট, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হিমেল , ময়মনসিংহ সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি প্রকৌশলী রাজিবুল আলম বিপ্লব।

আরোও উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও মহানগরের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রিন্ট করুন