নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা স্কুল এন্ড কলেজে প্রচন্ড তাপদাহে কারনে স্কুল শাখায় ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্য ৬ জন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলে। ৬ জন শিক্ষার্থীর মধ্যে ২ জন ছাত্রী এবং ৪ জন ছাত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন ওই স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিদ্য সরকার।
সোমবার (২৯ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার ইতনা স্কুল এন্ড কলেজে প্রচন্ড তাপদাহে কারনে স্কুল শাখায় ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্য ৬ জন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান হারানো ৬ জন শিক্ষার্থীর মধ্যে ২ জন ছাত্রী এবং ৪ জন ছাত্র। এছাড়া অন্যান্য শিক্ষার্থীদের মাঝে বমি, মাথা ঘোরাসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়।
এ বিষয়ে ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিদ্য সরকার বলেন, স্কুল চলাকালীন সময়ে হঠাৎ বেলা সোয়া ১১ টার দিকে ১৫ জনেরও বেশি শিক্ষার্থী প্রচন্ড তাপদাহের কারণে অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্য ৬ জন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলে। এসময় ইতনা সরকারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ডা: বজলুর রহমানকে খবর দেওয়া হলে তিনি দ্রুত
স্কুলে চলে আসেন। ডা: বজলুর রহমান অসুস্থ শিক্ষার্থীদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তিনি আরও জানান, অসুস্থ শিক্ষার্থীদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে শিক্ষার্থীদেরকে স্ব-স্ব অবিভাবকদের নিকট বুঝে দেওয়া হয়। অসুস্থ সকল শিক্ষার্থী এখন তাদের বাড়িতে আছেন এবং সকলে সুস্থ আছেন বলেও জানান ওই স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ।
এ ব্যপারে ইতনা সরকারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ডা: বজলুর রহমনের সাথে কথা হলে তিনি জানান, তীব্র তাপমাত্রার কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে। সবার হার্টবিট বেশি ছিল, সবার প্রচুর পরিমানে ঘাম বের হচ্ছিলো। প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে অসুস্থ শিক্ষার্থীদেরকে উন্নত চিকিৎসার জন্য লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ প্রদান করেন ওই অসুস্থ শিক্ষার্থীদের অবিভাবকদের কাছে।