Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:২০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২৯, ২০২৪ , ১:১৬ অপরাহ্ণ

যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষ, নিহত ২

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দু’জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্ততপক্ষে ৮ জন।

সোমবার (২৯ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা খোদাইবাড়িতে এ ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা।

তিনি বলেন, ঈদগাঁও উপজেলার খোদাইবাড়ি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী বাস ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এখন পর্যন্ত দু’জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

প্রিন্ট করুন