Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:৩৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২৮, ২০২৪ , ১২:৫৯ অপরাহ্ণ

জঙ্গল থেকে গুলিবিদ্ধ ২ মরদেহ উদ্ধার

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : বান্দরবানের রুমায় জঙ্গল থেকে গুলিবিদ্ধ দুইটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৮ এপ্রিল) রুমার প্রাংসা ইউপির ৬নম্বর ওয়ার্ড বাকলাই এলাকার জঙ্গলে মরদেহ দুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। তাৎক্ষণিক মরদেহগুলোর পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে ওই এলাকায় প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা গিয়েছিল। আজ সকালে গুলিবিদ্ধ দুটি মরদেহ জঙ্গলে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। নিহতদের পরিহিত পোশাক দেখে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের সদস্য বলে ধারণা করা হচ্ছে।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, ঘটনাস্থলটি রুমা এলাকায় হলেও থানচির নিকটবর্তী হওয়ায় সেখানে যাচ্ছি। ঘটনাস্থলে যাওয়ার পর বিস্তারিত জানাতে পারব।

প্রিন্ট করুন