Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:৫০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২৬, ২০২৪ , ৩:১০ অপরাহ্ণ

জনপ্রিয়তার শীর্ষে বাউফল উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী : মশিউর রহমান

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিবেদক  : বাউফল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন সমাজসেবক ,শিক্ষানুরাগী মশিউর রহমান লাবলু।

একজন মানুষের মাঝে যদি সঠিক নেতৃত্বের গুণাবলী থাকে তবে একদল অযোগ্য লোককেও তিনি অনেক বড় অর্জনের দিকে নিয়ে যেতে পারেন। দুর্বলের বুকে সাহস যোগায়, অবিশ্বাসীর মনে বিশ্বাসের জন্ম দেয়। তফসিল ঘোষণা পরেই পটুয়াখালীর বাউফল।

কে হচ্ছেন প্রার্থী, তা নিয়ে সর্বত্র চলছে আলোচনা। উপজেলায়,ইউনিয়নে.,গ্রাম মহাল্লায় বইছে নির্বাচনী হাওয়া। যোগ্য প্রার্থী বেছে নেওয়ার জন্য ভোটাররাও বেশ উৎসাহী। এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীরা বিভিন্ন এলাকায় শুভেচ্ছা বিনিময় ও ভোট প্রার্থনা করছেন।

মনোনয়ন পেতে একাধিক নেতা মাঠে রয়েছেন। তবে নির্বাচনে আলোচনায় রয়েছেন ,বাউফল উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নওমালা ইউনিয়ন আওয়ামীলীগের আমৃত্যু সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযাদ্ধা মরহুম ডাঃ আঃ খালেক বিশ্বাসের পুএ,সাবেক বিমান বাহিনী কর্মকর্তা উইং কমান্ডার লেঃ কর্নেল খ ম মশিউর রহমান লাবলু। তিনি আগামী ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নিজেকে জানান দিতে মাঠে নেমেছেন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রচারণা অব্যাহত রেখেছেন।

তিনি জনপ্রিয়তায় শীর্ষে থেকেও তার বিজয় নিশ্চিত করতে উপজেলা সকল সহযোগী অঙ্গসংগঠন ও স্হানীয় ভোটারদের সাথে প্রতিদিনই শুভেচ্ছা বিনিময়,মতবিনিময় ও দোয়া চেয়ে ব্যাপক প্রচার-প্রচারণা ও উঠান বৈঠক চালাচ্ছেন। প্রতিবেদক অত্র উপজেলা ঘুরে দেখা যায় তার আগের মতোই বর্তমানেও বাউফল উপজেলার প্রতিটি ভোটারদের মুখে মুখে আলোচনায় শীর্ষ রয়েছেন।

দায়িত্বশীল সূত্র জানা গেছে, বাউফল উপজেলার পনেরোটি ইউনিয়নের এলাকাবাসীর কাছে ক্লিন ইমেজের মানুষ হিসেবে দলমত নির্বিশেষে ব্যাপক পরিচিতি মুখ সাবেক বিমান বাহিনী কর্মকর্তা উইং কমান্ডার লেঃ কর্নেল খ ম মশিউর রহমান লাবলু। বিগত দিনে মশিউর রহমান লাবলু। গ্রাম মহাল্লার মানুষের পাশে দাঁড়িয়েছেন।খাদ্যসামগ্রী বিতরণ, নগদ অর্থ সহায়তাসহ নানাবিধ কার্যক্রম চালিয়ে গেছেন তিনি।

এছাড়া স্থানীয় মসজিদ, মন্দির, ক্লাবে সহযোগিতা প্রদানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়মিত যোগদান করেন।

প্রিন্ট করুন