Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২৬, ২০২৪ , ১২:৩২ অপরাহ্ণ

কাঠালিয়ায় বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ আদায়

লেখকঃ আজকালের কণ্ঠ

ঝালকাঠি জেলা প্রতিনিধিঃঅনাবৃষ্টি ও তীব্র তাপপ্রবাহ গরমে বৃষ্টি প্রার্থনায় ঝালকাঠির কাঠালিয়ায় ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। আজ শুত্রবার সকাল ৮টায় কাঠালিয়া উপজেলা পরিষদ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। দুই রাকাত নামাজ শেষে সারা দেশে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, আলহাজ¦ হযরত মাওলানা মোঃ নুরুল হক সাহেব।

কাঠালিয়ার সর্বস্তরের আলিম ওলামাদের উদ্যোগে এলাকার বিভিন্ন স্তরের হাজার হাজার শিশু,যুবক,মধ্য বয়সী,বৃদ্ধদের উপস্থিতিতে নামাজ শেষে মোনাজাতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সবার আকুতিতে আমীন আমীন শব্দে চোখের পানিতে এক হৃদয় আকুতি পরিবেশের সৃষ্টি হয়। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষায় এবং দেশবাসীর কল্যাণ কামনা করা হয়।

গত কদিনে ধরে ঝালকাঠিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তীব্র রোদ গড়মে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে

প্রিন্ট করুন