Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:১৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২৬, ২০২৪ , ১২:০৬ অপরাহ্ণ

নানাভাবে আলীকদমের সুনাম ক্ষুন্ন ও অপকর্মের দাঁতভাঙ্গা জবাব দিবে জনগণ লক্ষীপদ দাস

লেখকঃ আজকালের কণ্ঠ

বান্দরবান প্রতিনিধি : ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে পার্বত্য জেলা বান্দরবানের আলীকদমে চেয়ারম্যান পদপ্রার্থী জামাল উদ্দিনের দোয়াত কলম মার্কার সমর্থনে এক নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

“শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও আধুনিক আলীকদম গড়ার লক্ষ্যে ২৬ এপ্রিল (বৃহস্পতিবার) বিকালে পানবাজার সংলগ্ন ঐতিহ্যবাহী রেষ্ট হাউজ চত্বরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাস বলেন, গত কয়েক বছর ধরে আলীকদম উপজেলা এখন অবৈধ গরু ব্যবসা থেকে শুরু করে অবৈধ সিগারেট, ইয়াবাসহ মাদক চোরাচালানের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছিল। প্রশাসনের সহযোগিতায় আলীকদমে অবৈধ গরু ও মাদক চোরাচালান বন্ধ করা হয়। যোগ্য নেতৃত্বের অভাবে গত ১৫ বছর ধরে আলীকদম উপজেলায় কাঙ্খিত উন্নয়ন সম্ভব হয়নি। এ পর্যন্ত গড়ে উঠেনি কোন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। গড়ে তুলতে পারেনি কোন পর্যটন শিল্প।

তিনি বলেন, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জামাল উদ্দিনের নেতৃত্বে আগামীতে পর্যটন সমৃদ্ধ আধুনিক আলীকদম উপজেলা গড়ে তুলতে চাই। এ ব্যাপারে আওয়ামী লীগ’সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জামাল উদ্দিনকে নির্বাচিত করার আহবান জানান তিনি।

মতবিনিময় সভায় বক্তরা বলেন, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান নানাভাবে আলীকদমের সুনাম ক্ষুন্ন করেছেন যা এই উপজেলার মানুষের মুখে মুখে। তিনি পরপর ৩ বার উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েও গণমানুষের কোন কাজে আসেনি। মানুষ নানা প্রয়োজনে তার দপ্তরে গেলেও তাকে দপ্তরে খুজে পায়নি। বিশেষ প্রয়োজনে মানুষ তাকে ফোন করলেও সে কারো ফোন রিসিভ করে না কিন্তু চোরাকার্বারীরা ফোন করলে তাদের ফোন সাথে সাথে ধরেন। উন্নয়ন বিমুখ ও সম্প্রীতি বিনষ্টকারী এই চেয়ারম্যান মডেল মসজিদের বিরোধীতাকারী। তার অসহযোগিতার কারণে অত্র উপজেলার আধুনিক মসজিদের বরাদ্দ ফেরত গেছে। তাই আসন্ন আগামী ৮মে উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে অত্র এলাকার জনগন তার এই অপকর্মের দাঁতভাঙ্গা জবাব দিবে ।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বান্দরবান জেলা যুবলীগের আহবায়ক কেলুমং মারমা, বান্দরবান জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক আবুল কালাম মুন্না, বান্দরবান জেলা পরিষদ সদস্য দুংড়িমং মহাজন। আলীকদম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অংশৈথোয়াই মার্মা। আলীকদম উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন। মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াছমিন আক্তার।

আরো উপস্থিত ছিলেন, আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন, ৪নং কুরুকপাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্রাতপুং ম্রো, নয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কফিল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি উইলিয়াম মার্মা। শ্রমিকলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাদশা, ছাত্র নেতা জাবেদ’সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

এদিকে দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে প্রার্থী হওয়ায় বিএনপি’র দুই প্রার্থীকে শোকজ করা হয়েছে। তারা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের বান্দরবান জেলা শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক ও আলীকদম উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শিরিনা আক্তার রোকসানা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র আলীকদম উপজেলা শাখার সাবেক দপ্তর সম্পাদক, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রিটন।

বুধবার (২৪ এপ্রিল) বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রিন্ট করুন