বাগেরহাট প্রতিনিধিঃবাগেরহাটে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলায়, বৈশ্বিক উষ্ণতা মোকাবেলা ও স্থানীয় তহবিল গঠনের দাবী বাস্তবায়নের জন্য বাগেরহাটে মাল্টি-অ্যাক্টর প্লাটফর্ম ম্যাপ কমিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবের হলরুমে অ্যাওসেড এর উদ্দ্যোগে এবং কেয়ার বাংলাদেশের সহযোগিতায় সিডিআরএফআই প্রকল্পের আওতায় বাস্তবায়িত কার্যক্রমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ম্যাপ কমিটির কো-কনভেনর
সাংবাদিক সৈয়দ শওকত হোসেন।
উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক ম্যাপ কমিটির সদস্য সচিব শেখ আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির কনভেনর রিজিয়া পারভীন, উপদেষ্টা সদস্য প্রফেসর চৌধুরী আব্দুর রর,এ্য।ডভোকেট সীতা রানী দেবনাথ, আহাদ উদ্দিন হায়দার, বাবুল সর্দার, সিডিআরএফআই প্রকল্পের প্রকল্প ম্যানেজার হেলেনা খাতুন, ফিল্ড সুপারভাইজার লাবণ্য হালদার প্রমূখ। কমিটির আহবায়ক রিজিয়া পারভিন বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সকলকে একযোগে কাজ করতে হবে।
লজ এন্ড ডেমেজ এর বিষয়ে উন্নত রাষ্ট্রগুলো আমাদের ক্ষতিপূরনের যে প্রতিশ্রুতি দিয়েছে সে বিষয়ে আমাদের সকলকে একযোগে জনমত গঠন করতে হবে। এই ক্ষতিপূরন আমাদের করুণা না এই ক্ষতিপূরন আমাদের অধিকার। তাই এই কমিটির সকল সদস্যদের সাথে নিয়ে আগামিতে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। সভা শেষে সদস্যদের জনপ্রতি একটি করে লেবুর চারা বিতরণ করা হয়।