Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:৪৬ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২৬, ২০২৪ , ১০:০০ পূর্বাহ্ণ

ময়লার গাড়িচাপায় কিশোর নিহত

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীর উত্তর মুগদায় দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় মো. মাহিন নামের কিশোর নিহত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি রাত ১টার দিকে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মুগদা থানার ওসি কামরুল হোসাইন।

তিনি জানান, কিশোরকে চাপা দেওয়া সিটি কর্পোরেশনের ময়লার গাড়িচালককে আটক করা হয়েছে। এছাড়া নিহত কিশোরের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই কিশোরের পরিচয় পাওয়া যায়নি।

 

প্রিন্ট করুন