Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৪৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২৩, ২০২৪ , ৪:২১ অপরাহ্ণ

মহাসড়কের পাশে হাতীর মরদেহ

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : গাজীপুরের রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় মহাসড়কের পাশ থেকে এক হাতীর মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যানের ২নং গেট এলাকায় ঢাকা—ময়মনসিংহ মহাসড়কের পাশে হাতীর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যান বনবিভাগের কর্মকর্তারা।

বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রুবিয়া ইসলাম বলেন, মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে ভাওয়াল জাতীয় উদ্যানের কর্মকর্তা—কর্মচারীরা মহাসড়কের পাশে হাতীর মরদেহ পড়ে থাকতে দেখে আমাদের বিষয়টি জানান। তাৎক্ষনিক ভাবে বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। পরে পুলিশে খবর দেয়া হয়েছে। ঘটনাস্থলে এসে দেখতে পাই, মৃত হাতীর মাথায় মধ্যে ক্ষত চিহ্ন আছে, দাঁতগুলো উঠিয়ে নিয়ে গেছে।

পুলিশের একটি ফরেনসিক টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানা পুলিশ ও টুরিস্ট পুলিশের টিম ঘটনাস্থলে আছেন।

আড়াইহাজারে ৩টি পদে ১৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা পুলিশের ফরেনসিক টিম তথ্য সংগ্রহের পর ভেটেনারি সার্জন ও কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন ভেটেনারি সার্জন যৌথ ভাবে পোস্ট মর্টেম করবে। তারপর হাতির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে আমরা প্রাথমিক ভাবে ধারনা করছি, অন্য কোথাও হাতির মৃত্যু এখানে এনে ফেলে রেখে গিয়েছে। তদন্তের পর এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রিন্ট করুন