যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না রোববার | Daily AjKaler Kontho

যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না রোববার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২৪, ৪:৫০ অপরাহ্ন
যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না রোববার

আজকালের কন্ঠ ডেস্ক : গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য রোববার দেশের বিভিন্ন স্থানে ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার (২০ এপ্রিল) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বার্তায় এ তথ্য জানায়।

এতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য রোববার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত নারায়ণগঞ্জের নয়াপুর, কুতুবপুর, আড়াইহাজার রোড, মদনপুর হতে লাঙ্গলবন্দ ব্রিজ, বন্দর, কাঁচপুর ও যাত্রামুড়া এলাকায় সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া একই সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।