Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২০, ২০২৪ , ৩:৪৬ অপরাহ্ণ

প্রচন্ড গরমে বানাতে পারেন পুষ্টিকর পানীয়

লেখকঃ আজকালের কণ্ঠ

লাইফস্টাইল ডেস্ক : গরমে শরীর ও মন ঠান্ডা করতে স্ফট ড্রিংকের বোতল না কিনে বাড়িতে বানাতে পারেন উপকারী পানীয়। এতে যেমন ক্লান্তি দূর হবে, তেমনই শরীরও ভালো থাকবে।

ডাবে রয়েছে ইলেকট্রোলাইটস, খনিজ এবং নানাবিধ উপকারী ভিটামিন। ফলে একদিকে দূর হবে ক্লান্তি, অন্যদিকে পুষ্টি যোগাবে শরীরের। সেই সঙ্গে দেহে পানির চাহিদাও পূরণ করে। এই গরমে তাই ঝটপট ডাবের শরবত বানিয়ে নিতে পারেন। কিভাবে তৈরি করবেন ভাবছেন?

উপকরণ: নারকেল বা শাঁস যুক্ত ডাব ১টা, চিনি ২ চা-চামচ ঠান্ডা পানি বা বরফ পরিমাণমতো।

তৈরির পদ্ধতি: প্রথমে মিক্সারে ডাবের পানি, শাঁস এবং চিনি দিন। তারপর মিক্সারে ভালোভাবে ব্লেন্ড করে নিন। একটা কাচের গ্লাসে পুরো পানি ঢেলে তাতে উপর থেকে বরফ কুঁচি ছড়িয়ে দিন। ব্যস তৈরি ডাবের শরবত।

প্রিন্ট করুন