Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:০৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ১৮, ২০২৪ , ৫:১০ অপরাহ্ণ

ঘাটাইলে পুকুরে ভাসছিল শিশুর মরদেহ, টানাটানি করছিল কুকুরে

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : টাঙ্গাইলের ঘাটাইলে পুকুর থেকে দুই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার পারশী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার নাম-পরিচয় পাওয়া যায়নি। মরদেহ কুকুরে টানাটানি করছিল।

ধারণা করা হচ্ছে কয়েক দিন আগে হত্যার পর শিশুটিকে পুকুরে ফেলে দেওয়া হয়েছে।

ঘাটাইল থানার ওসি তদন্ত সজল খান জানান, দুপুরে উপজেলার পারশী এলাকার একটি পুকুরে শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে তার পরিচয় পাওয়া যায়নি বলেও জানান পুলিশ কর্মকর্তা।

প্রিন্ট করুন