Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:১৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ১৮, ২০২৪ , ৩:৫৯ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরে যাচ্ছেন

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : থাইল্যান্ডের প্রধানমন্ত্রী এইচ ই শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে ব্যাংকক সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ এপ্রিল থেকে ২৯ এপ্রিল তিনি এই সফরে থাকবেন। প্রধানমন্ত্রী একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে জানানো হয়, আগামী ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন অভ্যর্থনা জানাবেন। একইসঙ্গে তাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার দেয়া হবে। একইদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী গভর্নমেন্ট হাউসে প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ড রাজপ্রাসাদে রাজা ও রানীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া শেখ হাসিনা তার সম্মানে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কর্তৃক আয়োজিত রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজেও যোগ দেবেন।

পরিদর্শনের সময় বেশ কয়েকটি চুক্তি এবং এমওইউ স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।

খাদ্য নিরাপত্তার পাশাপাশি আমিষ উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীরখাদ্য নিরাপত্তার পাশাপাশি আমিষ উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইউএনস্ক্যাপের কমিশনের ৮০তম অধিবেশনে যোগ দেয়ার কথা রয়েছে। তিনি ২৫ ইউএনস্ক্যাপের অধিবেশনে বক্তব্য দেবেন।

প্রিন্ট করুন