Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:২৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ১৭, ২০২৪ , ৭:১০ অপরাহ্ণ

সুখবর দিলেন শবনম ফারিয়া

লেখকঃ আজকালের কণ্ঠ

বিনোদন ডেস্ক : অভিনয়ে আর আগের মতো নিয়মিত নন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। সবশেষ তাকে দেখা গেছে ওয়েব সিরিজ ‘মোবারকনামা’য়। নতুন খবর হল, সদ্যই চাকরিতে যোগ দিয়েছেন এই অভিনেত্রী।

জানা গেছে, গত ১৪ এপ্রিল একটি মুঠোফোন কোম্পানিতে জনসংযোগ কর্মকর্তা হিসেবে যুক্ত হয়েছেন শবনম ফারিয়া। এ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টও দিয়েছেন তিনি। জানিয়েছেন ভক্তদের এই সুখবরটি।

বিষয়টি নিয়ে কথা বলতে দেশের একটি গণমাধ্যম যোগাযোগ করে তার সঙ্গে। তিনি বলেন, ‘আসলে আমি চাই না এটি নিয়ে নিউজ হোক। তাই বিষয়টি নিয়ে কারও সঙ্গে কথাও বলিনি। ফেসবুকে শুধু একটু জানিয়েছি, আর কিছুই না।’

প্রিন্ট করুন