Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৩৭ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ১৫, ২০২৪ , ৪:৩৭ অপরাহ্ণ

পশ্চিম গুজরা দত্তপাড়ায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন এর মধ্যে দিয়ে বাসন্তী পূজার শুভ সূচনা

লেখকঃ আজকালের কণ্ঠ

রাউজান প্রতিনিধি : গত ১৪ই এপ্রিল দত্ত পাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও ধর্মসভার এর মধ্যে দিয়ে বাসন্তী পূজার শুভ সূচনা হয় এতে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন পশ্চিম বিনাজুরী মহেশখালী মহাশ্মশান ঘাটস্থান লোকনাথ আশ্রমের অধ্যক্ষ, শ্রী বীরপুরুষ ব্রহ্মচারী মহারাজ জি, তিনি বলেন প্রত্যেক ধর্মই বলে মানুষের কল্যাণে কাজ করা।

এতে আরও বক্তব্য রাখেন দৈনিক আজকালের কন্ঠের রাউজান প্রতিনিধি, প্রকাশ দত্ত, পশ্চিম গুজরা গৌর নিতাই সেবা আশ্রমের সভাপতি লায়ন লিটন দত্ত ও সাধারণ সম্পাদক বাসুদেব দত্ত, দত্তপাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজন দত্ত ও সাধারণ সম্পাদক রাজু দত্ত , সমাজ সেবক মিন্টু দত্ত(কালু) অতিথি অমল বড়ুয়া, মা এন্টারপ্রাইজ এর শাবলু দত্ত, নয়ন দত্ত, তনজিৎ ভট্টাচার্য আরো প্রমুখ। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন নয়ন দত্ত।

প্রিন্ট করুন