মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ মঙ্গল শোভাযাত্রা সহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচীর মাধ্যমে বাঙালীর প্রাণের উৎসব ১৪৩১ বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ পালন করা হয়েছে।
রোববার (১৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ষবরণেন বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি একই স্থানে এসে শেষ হয়।
মঙ্গল শোভাযাত্রায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ শাহ-ই আলম বাচ্চু, ভাইস-চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস-চেয়ারম্যান ফাহিমা খানম,বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোসলেম উদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুদ্দিন ও সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ঐতিহ্যবাহী বাঙালি পোশাক বাহারী শাড়ী-পাঞ্জাবী পরে রং বে-রঙের প্লাকার্ড-ফেস্টুনসহ অংশগ্রহণ করেন।
পরে উপস্হিত সকলের মাঝে স্হানীয় শিল্পীবৃন্দের অংশগ্রহণে বর্ষবরনের বিভিন্ন গান পরিবেশ করা হয়।