Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:৩২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ১৫, ২০২৪ , ১০:৫৩ পূর্বাহ্ণ

যা লিখলেন আলিয়া বিবাহবার্ষিকীতে বরকে শুভেচ্ছা জানিয়ে

লেখকঃ আজকালের কণ্ঠ

বিনোদন ডেস্ক : ২০২২ সালের ১৪ এপ্রিল, সাত পাকে বাঁধা পড়েছিলেন রণবীর-আলিয়া। রোববার (১৪ এপ্রিল) ছিল তাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী। এ উপলক্ষে বরকে শুভেচ্ছা জানিয়ে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে আলিয়া পোস্ট করেন একটি অদেখা ছবি।

ক্যাপশনে আলিয়া লেখেন, ‘দ্বিতীয় বিবাহবার্ষিকীর শুভেচ্ছা মাই লাভ। আজকের মতোই আরও বহু বছর তোমার সঙ্গে কাটাব। ’

সাদা-কালো সেই ছবির সঙ্গে আলিয়া একটি বৃদ্ধ দম্পতির অ্যানিম্যাটেড ছবিও পোস্ট করেছেন। আর তারপর থেকেই অনুরাগীদের শুভেচ্ছার জোয়ারে ভাসছেন কাপুর দম্পতি।

প্রিন্ট করুন