কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধিঃ আজ পহেলা বৈশাখ-বাংলা নববর্ষ। বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বাংলা বর্ষ ১৪৩১ বঙ্গাব্দ।জীর্ণ পুরাতন সবকিছু ভেসে যাক, ‘মুছে যাক গ্লানি’ এভাবে বিদায়ী সূর্যের কাছে এ আহ্বান জানায় বাঙালি। ১ বৈশাখ আমাদের সকল সঙ্কীর্ণতা পরিহার করে উদারনৈতিক জীবন-ব্যবস্থা গড়তে উদ্বুদ্ধ করে। আমাদের মনের ভিতরের সকল ক্লেদ, জীর্ণতা দূর করে আমাদের নতুন উদ্যোমে বাঁচার অনুপ্রেরণা যোগায়। আমরা যে বাঙালি, বিশ্বের বুকে এক গর্বিত জাতি, পহেলা বৈশাখের বর্ষবরণে বাঙালিয়ানা নতুন করে প্রাণ পায়, উজ্জীবিত হয়।
পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে মেতেছে উপজেলা প্রশাসন মুরাদনগর। ‘বাংলা নববর্ষ ১৪৩১’ জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে মুরাদনগর উপজেলায় ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে মুরাদনগর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মোঃ সিফাত উদ্দিন এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি নাসরিন সুলতানা নিপা। দিনটি সরকারি ছুটির দিন। উপজেলায় ‘মঙ্গল শোভাযাত্রা’ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে। জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে শুরু হয়। বাংলা নববর্ষের তাৎপর্য এবং মঙ্গল শোভাযাত্রার ইতিহাস ও ইউনেস্কো কর্তৃক এটিকে বিশ্ব সংস্কৃতির ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্তির বিষয়টি তুলে ধরে উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন।
উক্ত ‘মঙ্গল শোভাযাত্রা’ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলার সুযোগ্য চেয়ারম্যান ডক্টর আহসানুল আলম সরকার কিশোর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন মুরাদনগর ও বাংগরা বাজার থানার অফিসার ইনচার্জ বৃন্দ,
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ মাসুকুল ইসলাম মাসুক, ১৫ নং নবীপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি মোঃ জাকির হোসেনসহ সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ।