Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৪৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ৯, ২০২৪ , ১১:৩৪ পূর্বাহ্ণ

নেত্রকোনার মোহনগঞ্জে ইয়াবা সহ দুই যুবক গ্রেফতার

লেখকঃ আজকালের কণ্ঠ

নেত্রকোনা, জেলা প্রতিনিধি : নেত্রকোনার মোহনগঞ্জে ১০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (৮ এপ্রিল) তাদের আদালতে সোপর্দ করা হয়।

গত রোববার রাত সাড়ে ১১টার দিকে পৌরশহরের কাজিয়াটি এলাকা থেকে তাদের আটক করা হয়।

মোহনগঞ্জ থানার ওসি মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন, পৌরশহরের কাজিয়াটি গ্রামের খোরশেদ মিয়ার ছেলে মো. ফয়সাল আহম্মেদ (২৭) ও একই গ্রামের মৃত এলাজ উদ্দিনের ছেলে বাঁধন মিয়া (২৬)।

পুলিশ ও স্থানী সূত্রে জানা গেছে, মাদক কেনা-বেচার গোপন খবরে রোববার রাতে কাজিয়াটি এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই দুই যুবক দৌড়ে পালানোর চেষ্টা করে। তবে তাদের আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে শরীর তল্লাশি করে ১০ পিস ইয়াবা পাওয়ার পর তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

মোহনগঞ্জ থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, এ ঘটনায় তাদের মাদক আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রিন্ট করুন