Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ৮, ২০২৪ , ৬:০০ অপরাহ্ণ

৪০০ পরিবারের জন্য স্বদেশ সংঘের ঈদ উপহার

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : সুবিধাবঞ্চিত মানুষদের ঈদ উপহার দিয়েছে স্বদেশ সমাজকল্যাণ সংঘ। সরকার অনুমোদিত এ সংগঠন টানা ৩৪ বছর ধরে পুরান ঢাকার লালবাগের ছোটভাট মসজিদ এলাকায় চার শতাধিক পরিবারের মাঝে জ্যান্ত মুরগি, পোলাও চাল, সেমাই, চিনি, নারিকেলসহ অন্যান্য খাদ্যসামগ্রী বিতরণ করে চলছে।

প্রয়াত ওয়াহিদ মুরাদ রুপমের হাত ধরে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রতি বছর ঈদ উপহার দিয়ে যাচ্ছে সংগঠনটি।

সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক হাজি মনির হোসেন অন্তরের সভাপতিত্বে ও সহ সভাপাতি ইয়াকুব হোসেনের সঞ্চালনায় খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্ত বড়ভাট মসজিদের খতিব মুফতি তানভীর আহমদ সিদ্দিকী, লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোহাম্মদ হেলাল উদ্দিন।

প্রিন্ট করুন