নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়ায় যুবলীগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার ( ৬এপ্রিল) বিকাল ৪টায় লোহাগড়া কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল সিকদারের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, সহ-সভাপতি ফয়জুল হক রোম, লোহাগড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মশিয়ূর রহমান, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ ফরহাদ হোসেন, যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান, নড়াইল সদর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শিল্পী মিনা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তরিকুল ইসলাম উজ্জ্বল, লোহাগড়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মহসিন উদ্দিন, যুবলীগ নেতা আশরাফুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রোমান রায়হান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মারুফ হোসেন প্রমুখ।
বক্তব্য শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।