Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ৭, ২০২৪ , ১০:৫২ পূর্বাহ্ণ

তিতাসে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ওপর হামলা আহত ২

লেখকঃ আজকালের কণ্ঠ

তিতাস কুমিল্লা প্রতিনিধি:- কুমিল্লার তিতাসে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ এপ্রিল) বাদ ইফতার বলরামপুর গ্রামে সরকার বাড়ির সুবিদ আলীর ছেলে মোঃ জাকির হোসেন (৫০) কে হত্যার উদ্দেশ্যে হামলা করে।

হামলায় জাকির হোসেন গুরুতর আহত হয়ে ঢামেক হাসপাতালে ভর্তি রয়েছে। জাকির হোসেন এর শোর চিৎকারে সোহাগ মিয়ার স্ত্রী রেশমি আক্তার (২৫) ছুটাতে গেলে তাকেও আঘাত করে। বর্তমানে রেশমিও হাসপাতালে ভর্তি রয়েছে।

এবিষয়ে আহত রেশমির স্বামী সোহাগ মিয়া ও জাকির হোসেন এর বড় ভাই সওদাগর বলেন,জাকির হোসেন বাতাকান্দি মেয়ের বাসা থেকে বাড়ি ফিরছিলো বলরামপুর মসজিদের রাস্তার সামনে আসলে শেখ সাহেব এর স্ত্রী এবং জাহাঙ্গীর ভূইয়ার মেয়ে পলি সিএনজি থেকে নামায়। পরে শেখ সাহেব এর ছেলে ইয়ার হোসেন, বাবু,জাহাঙ্গীর ভূইয়ার ছেলে মেহেদি, রবিউলের ছেলে ফারুক, আনোয়ার আলীর ছেলে বিল্লাল, শেখ কামালের ছেলে সাইম,মতিউর রহমানের ছেলে আলাল, মুজাম্মল, রফিক মিয়ার ছেলে রুবেল মিলে জাকিরকে এসএস পাইপ এবং চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। গিয়াসউদ্দিনের ছেলে জাহাঙ্গীর ভূইয়া অর্ডার দেয় তাকে যেন একেবারে মেরে ফেলা হয়।

এবিষয়ে জাহাঙ্গীর ভূইয়া বলেন, ভাই আমি দীর্ঘদিন অসুস্থ। আমি ঘর থেকেই বের হতে পারছি না। মারামারি হয়েছে রাস্তায় আর আমি হচ্ছি ঘরে। আমও কিভাবে অর্ডার দিলাম? বুঝে আসে না।

এবিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কান্তি দাশ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরিস্থিতি শান্ত রয়েছে। এখনও কোন মামলা হয়নি। তবে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট করুন