মোংলা প্রতিনিধি : সুন্দরবনে অভিযান চালিয়ে হরিণের মাংস, মাথা ও পাসহ তিন হরিণ শিকারী আটক করেছে মোংলাস্থ কোষ্টগার্ড পশ্চিম জোন ।
শনিবার বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেছেন ।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার খুলনা জেলার দাকোপ থানাধীন শিবসা নদীর মারগীর বাওন সংলগ্ন সুন্দরবন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ওই এলাকা হতে ৬০ কেজি জবাইকৃত হরিণের মাংস, ৩ টি মাথা, ৮ টি পা, ৩ টি মোবাইল ফোন ও ১টি কাঠের নৌকাসহ ৩ হরিণ শিকারীকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, পরবর্তীতে আটককৃত হরিণ শিকারী ও উদ্ধারকৃত হরিণের মাংসসহ সকল আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্থান্তর করা হয়।