Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:১২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ৬, ২০২৪ , ৪:১৩ অপরাহ্ণ

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধ (৬২) নিহত হয়েছেন।

শনিবার (৬ এপ্রিল) সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা রেল গেটের অদূরে ওই দুর্ঘটনা ঘটে।

চু্য়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মাসুদ রানা জানান, সকালে রেল লাইন পার হওয়ার সময় খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি। নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডি পুলিশের একটি টিম।

 

প্রিন্ট করুন