Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:১৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ৬, ২০২৪ , ৩:৫৪ অপরাহ্ণ

কোনাবাড়ী এলাকায় সহোদর সহ তিনজন ভুয়া ডিবি পুলিশ আটক

লেখকঃ আজকালের কণ্ঠ

কোনাবাড়ি প্রতিনিধি : গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়িতে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করার সময় ৩ জন ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে কোনাবাড়ি থানা পুলিশ।

শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে কোনাবাড়ি দেওয়ালিয়া বাড়ি পুকুরপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন,সাজেদুল ইসলাম রাজিব(২৯), কিশোরগঞ্জের হোসেনপুরের জিরানী এলাকার মোঃ জালাল উদ্দীন এর ছেলে জুনায়েদ হৃদয় (২৭) ও তার ছোট ভাই মেহেদি হাসান(২৩)।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আটককৃতরা কোনাবাড়ির বিভিন্ন এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন ব্যবসায়ীদের আটক ও গ্রেফতারের ভয় দেখিয়ে চাঁদাবাজি করে আসছিলেন। শুক্রবার দুপুরে আটককৃত সাজেদুল ইসলাম রাজিব কোনাবাড়ি দেওয়ালিবাড়ি পুকুর পাড় এলাকায় এক ব্যবসায়িকে ডিবি পুলিশ পরিচয়ে ভয় ভিতি দেখি চাঁদাবাজির সময় এলাকাবাসী তাকে আটকিয়ে ৯৯৯ এ ফোন দেয়।পরে কোনাবাড়ি মেট্রো থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে সাজেদুল ইসলাম রাজিবকে আটক করে। এ সময় সাজেদুল ইসলাম রাজিবের কাছ থেকে ডিবি পুলিশের ভুয়া আইডি কার্ডসহ ডিবি পুলিশের বিভিন্ন আলামত উদ্ধার করে। পরে সাজেদুল ইসলাম রাজিবের দেওয়া তথ্য মতে কোনাবাড়ির বিভন্ন স্থানে অভিযান চালিয়ে জুনায়েদ হৃদয় (২৭) ও তার ছোট ভাই মেহেদি হাসান(২৩) কে আটক করা হয়। আটককৃত জোনায়েদ হৃদয় এর নামে কোনাবাড়ি থানায় ডাকাতি,চুরি ছিন্তাইসহ একাধিক মামলা রয়েছে। তার এহেন কর্মকান্ডে অতিষ্ঠ এলাকাবাসী।

জানাযায় এর আগে জোনায়েদ হৃদয় পুলিশ এর সোর্স হিসেবে কাজ করতো। এই সুবাদে পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারদের সঙ্গে সেলফি তুলতো। মূলত ওই সেলফিকে পুঁজি করে বিভিন্ন অপকর্ম করে বেড়াতো জোনায়েদ। পুলিশের সঙ্গে সম্পর্ক থাকায় কেউ ভয়ে মুখ খুলতো না।

কোনাবাড়ি মেট্রো থানার উপ-পরিদর্শক সোহাগ চৌধুরী জানান,৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে ডিবি পুলিশের ভুয়া আইডি কার্ড ও ডিবি পুলিশের বিভিন্ন আলামতসহ রাজিবকে আটক করি পরে তার দেওয়া তথ্য মতে তার অপর ২ সহযোগীকে আটক করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রিন্ট করুন