Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ৩, ২০২৪ , ৫:০৫ অপরাহ্ণ

নড়াইলে যান্ত্রিক ত্রুটির কারনে বিমান মাঠের মধ্যে জরুরী অবতরন, হাজারো উৎসুক জনতার ভিড়

লেখকঃ আজকালের কণ্ঠ

নড়াইল প্রতিনিধি : নড়াইলের সদরের মাইজপাড়া-তাড়াশি এলাকায় বিমান বাহিনীর প্রশিক্ষণকালে বিমান যান্ত্রিক ত্রুটির কারনে পাইলট মাঠের ভেতর জরুরী অবতরন করেছেন।

বিমানটি দেখতে আশপাশের এলাকা থেকে হাজারো উৎসুক জনতা ভিড় করেছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, বুধবার (৩ এপ্রিল) বেলা ৩ টার দিকে এ ঘটনাটি ঘটে। যশোর সামরিক ঘাঁটি থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমান বাহীনির একটি প্রশিক্ষন বিমান বাহীনির একটি প্রশিক্ষন বিমান যান্ত্রিক ত্রুটির কারনে মাইজপাড়ার তারাশী গ্রামের একটি ধানক্ষেতে জরুরী অবতরণ করেছেন।

এ সময় বিমানে স্কোয়াড্রন লিডার মাহফুজ স্কোয়াড্রন লিডার নাদিম বিমানটি পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এ ঘটনায় কাহারো কোন ধরনের ক্ষতি হয়নি বলেও জানা গেছে। বিমানের কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে। বিমানের কি ধরনের যান্ত্রিক ত্রুটি হয়েছিল সেটি ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।

প্রিন্ট করুন