Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:২০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২, ২০২৪ , ১০:৫১ পূর্বাহ্ণ

সিএমপি অফিসার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিনিধি : ০১ এপ্রিল ২০২৪ নগরীর নাসিরাবাদে ‘সিএমপি অফিসার্স ক্লাব’ কর্তৃক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মান্যবর পুলিশ কমিশনার (অ্যাডিশনাল আইজিপি) এবং সিএমপি অফিসার্স ক্লাবের সভাপতি জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়ের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানটিতে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এ বি এম ফজলে করিম চৌধুরী মহোদয়সহ সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মাসুদ আহাম্মদ, বিপিএম-সেবা, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো. আব্দুল ওয়ারীশ, পিপিএম-সেবা (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয়, সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ক্লাবের সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন