Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:১০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ১, ২০২৪ , ৪:৩৬ অপরাহ্ণ

ঈদ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঈদ বাজার মনিটরিং হিসেবে ঈদ বাজারের দরদাম নিয়ন্ত্রণে রাখতে অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১ এপ্রিল) বেলা ১২টার দিকে আখাউড়া পৌরসভার বিভিন্ন কাপড়ের দোকানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার।

এ সময় অতিরিক্ত দামে যেন কাপড় কিংবা কোনো পণ্য কেউ বিক্রি না করে সেজন্য বিক্রেতা ও ক্রেতাদের সতর্ক করা হয়। পরে উপজেলার কাঁচা ও মাংসের বিভিন্ন বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার জানান, নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

 

প্রিন্ট করুন