Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:৪৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ১, ২০২৪ , ৯:৪২ পূর্বাহ্ণ

আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : পাইপলাইনের জরুরি মেরামতের জন্য আজ সোমবার ঢাকার অদূরে অবস্থিত আশুলিয়ার বেশকিছু এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রোববার (৩১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, সোমবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা আশুলিয়ার কাঠগড়া, আমতলাসহ জিরাবো-বিশমাইল সড়কের দুই পাশের সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখপ্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

 

প্রিন্ট করুন