ইমরুল আহসান : ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি অফিসের আয়োজনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিশেষ অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মার্চ) সকাল ১১ টায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস্) জনাব সৈয়দ আবু সায়েম বিপিএম-সেবা মহোদয়ের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপারের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত),অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ সাইদুর রহমান সহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় রেঞ্জাধীন জেলাসমূহের ৩ মাস, ৬ মাস ও ১ বছরের উর্ধ্বে মূলতবী মামলার সর্বশেষ অগ্রগতি, সকল মূলতবী মামলার দ্রুত নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, বিচারাধীন মামলায় পুলিশ সাক্ষী নিশ্চিতকরণ, বিচার শেষে মামলার ফলাফল ও জেল প্যারেড সহ সামগ্রিক বিষয়াদি উপর বিস্তর আলোচনা করা হয়।