Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:১৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২৯, ২০২৪ , ৪:৩৭ অপরাহ্ণ

সুনামগঞ্জের জগন্নাথপুরে এক গৃহকর্মীর লাশ উদ্ধার

লেখকঃ আজকালের কণ্ঠ

বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জঃ-সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলায় সুহেল আহমদ(২২)নামের এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সে নেত্রকোণা জেলার আটপাড়া থানার সুখারিয়া গ্রামের আবদুল মজিদের পু্ত্র।
ঘটনাটি ঘটেছে ২৮(মার্চ)বৃহস্পতিবার জগন্নাথপুর পৌর-শহরের বাড়ী জগন্নাথপুর নামক এলাকার সাবেক ইউপি সদস্য সাহাব উদ্দিনের বাড়িতে।

পুুলিশ মারফতে জানাগেছে,মৃতঃসুহেল আহমদ দীর্ঘদিন ধরে জগন্নাথপুর পৌর শহরের বাড়ি জগন্নাথপুর গ্রাম এলাকায় অবস্থিত সাবেক ইউপি সদস্য সাহাব উদ্দিনের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিলেন।

বৃহস্পতিবার ২৮(মার্চ)দুপুরে অজ্ঞাতসারে মালিকের বাড়ির গোয়ালঘরের তীরের সাথে গলায় রশি পেঁচিয়ে সুহেল আহমদ আত্মহত্যা করেন।

খবর পেয়ে জগন্নাথপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার সাব-ইন্সপেক্টোর জিয়া উদ্দিন বলেন,পুলিশ লাশটি উদ্ধার করেছে।তবে এখনও আত্মহত্যার কারণ জানাযায়নি।

প্রিন্ট করুন