Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:৫৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২৮, ২০২৪ , ৮:২৯ অপরাহ্ণ

নেত্রকোনার কলমাকান্দায় থানা পুলিশের অভিযানে ২৯৫ বস্তুা ভারতীয় চিনি সহ ০৩জন গ্রেফতার

লেখকঃ আজকালের কণ্ঠ

নেত্রকোনাজেলা প্রতিনিধি : কলমাকান্দা থানা পু‌লি‌শের অ‌ভিযা‌নে থানা পুলিশের একটি চৌকস দল কলমাকান্দা থানাধীন ভবানীপুর মোড়ে মেসার্স রাফী ফিলিং স্টেশন এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে একটি ট্রাকে ২৯৫ (দুইশত পঁচানব্বই) বস্তা ভারতীয় চিনি, যাহার প্রতিটি বস্তা ওজন ৫০ (পঞ্চাশ) কেজি।

যাহার প্রতিটি বস্তার গায়ে “তীর চিনি” পরিশোধিত, সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিঃ লেখা আছে। যাহার প্রতি বস্তার মূল্য অনুমান- ৫২০০ (পাঁচ হাজার দুইশত) টাকা করিয়া সর্বমোট মূল্য অনুমান- (৫২০০X২৯৫)= ১৫,৩৪,০০০/- (পনের লক্ষ চৌত্রিশ হাজার) টাকা এবং একটি ট্রাকসহ আসামী ১। মোঃ গোলাম হোসেন (৩৩) পিতা- মৃত লুৎফর রহমান, সাং-পূর্বশালবন খেড়বাড়ী, থানা-রংপুর সদর, জেলা-রংপুর, ২। শাহিন আলম (২৭) পিতা শাহজাহান, সাং- কুটুয়াকান্দা দেউলি, থানা-বারহাট্টা, জেলা-নেত্রকোনা, ৩।

রনি (২৭) পিতা মোঃ নয়া মিয়া, সাং-পূর্বশালবন খেড়বাড়ী, থানা-রংপুর সদর, জেলা-রংপুরদেরকে আটক করত উদ্ধারকৃত মালামাল জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এ বিষয়ে কলমাকান্দা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

 

প্রিন্ট করুন