Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২৮, ২০২৪ , ৪:০৩ অপরাহ্ণ

নোঙ্গররত ফিশিং বোটে আগুন, দগ্ধ ৪

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : চট্টগ্রামের পতেঙ্গায় নোঙ্গররত ফিশিং বোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে কোস্ট গার্ড জাহাজ প্রমত্ত।এ ঘটনায় ৪ জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাটে এ ঘটনা ঘটে।

দগ্ধ চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- জামাল উদ্দিন (৫৫), মাহমুদুল করিম (৪৫), মফিজুর রহমান (৪৫) ও এমরাম (২৮)।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, পতেঙ্গা এলাকায় ফিশিং বোটে বিস্ফোরণে দগ্ধ ৪ জনকে হাসপাতালে আনা হয়েছে।

প্রিন্ট করুন