Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:৫৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২৮, ২০২৪ , ৯:৪৪ পূর্বাহ্ণ

নোয়াখালী জেলার কবিরহাটে‌ পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিনিধি : নোয়াখালী জেলার কবিরহাটে উপজেলার চাপরাশির হাট ইউনিয়ন রামেশ্বপুর গ্রামের সরালী মাঝি বাড়িতে বাংলাদেশ সময় আনুমানিক সকাল ৭ টার সময় এই মর্মান্তিক এই দূর্ঘটনা ঘটে। বোনের বয়স ৯ বছর ভাইয়ের বয়স ৩ বছর।

প্রতিবেশিদের ভাষ্যমতে বাচ্চা দুটি তাদের মায়ের সাথে সকালে মুখ ধৌত করতে পুকুর পাড়ে আসে। ভূলক্রমে বাচ্চাদের রেখে মা পুকুর পাড় থেকে চলে যায়। প্রায় আধা ঘণ্টা পরে বাচ্চাদের কথা মনে হলে খোজাখুজির একপর্যায়ে পুকুর পাড়ে গিয়ে দেখা যায় ৩ বছরের ছেলে মরে পানিতে ভেসে আছে। এসময় মায়ের চিৎকারে বাড়ির লোকজন ঘটনাস্থলে জড়ো হতে থাকে। এদিকে মেয়ে কে দেখতে না পেয়ে তাদের চাচা পুকুরে খোজাখুজি করলে পাওয়া যায় মেয়ের নিথর দেহ ততক্ষণে জীবিত ছিল। কিন্তু হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। ।

এদিকে এই ঘটনায় পুরো এলাকায় জুড়ে নেমে আসে শোকের ছায়া। একসাথে দুই ছেলে মেয়েকে হারিয়ে বার বার মুর্চ্ছা যাচ্ছে তাদের মা,বাবা।

নিহত ৯ বছরের মেয়ে স্থানীয় লামছি প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর শিক্ষার্থী।

প্রিন্ট করুন