মোংলা প্রতিনিধি : মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত ও অপর একজন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে ঢালিরখন্ড এলাকায় মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার সুন্দরবন ইউনিয়নের ঢালিরখন্ড এলাকায় মঙ্গলবার দুপুর ১টার দিকে একটি মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন মোটরসাইকেল আরোহী হিমাদ্রি হিমু (২৪)। এ সময় গুরুতর আহত হন মোটরসাইকেল থাকা হিমুর সহযাত্রী লিজন কুমার হাওলাদার (১৭)।
পরে লিজন কুমার হাওলাদারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুরেই উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থাও আশঙ্কা জনক