Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:২০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২৫, ২০২৪ , ৩:২৩ অপরাহ্ণ

নেত্রকোনার আটপাড়ায় ২৫শে মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে

লেখকঃ আজকালের কণ্ঠ

নেত্রকোনা জেলা প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৪ উপলক্ষে স্মৃতিচারণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷

সোমবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. খায়রুল ইসলাম, ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, সহকারী কমিশনার (ভূমি) নীলুফার ইয়াসমিন নীপা, উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার পাল, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, শুনই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকন উজ্জামান খান রোকন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুকের সঞ্চালনায় ২৫ শে মার্চ স্মৃতিচারণ সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিকবৃন্দ।

 

প্রিন্ট করুন