হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব যক্ষা দিবস পালিত | Daily AjKaler Kontho

হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব যক্ষা দিবস পালিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২৫, ২০২৪, ৩:০৮ অপরাহ্ন
হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব যক্ষা দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি : গত রোববার (২৪ মার্চ) সারা বিশ্বের ন্যায় হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পালিত হয়েছে বিশ্ব যক্ষ্মা দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য– ‘হ্যাঁ আমরা যক্ষ্মা নির্মূল করতে পারি’ (Yes! We can end TB)। দিবসটি উপলক্ষ্যে হাসপাতাল চত্বরে একটি র‍্যালি ও পরে সভা কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে হাসপাতালের চিকিৎসক, নার্স সহ অন্যান্য কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

সরকার যক্ষ্মা রোগ প্রতিরোধে কফ পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ বিনা মূল্যে দিচ্ছে। হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ বিনামূল্যে কফ পরীক্ষা করা হয় সর্বাধুনিক Gene Xpert মেশিনের মাধ্যমে যার সাহায্যে নির্ভুলভাবে যক্ষ্মা শনাক্ত করা যায়। কাজেই ২ সপ্তাহের বেশি কাশি এবং সাথে জ্বর বা ওজন কমার লক্ষণ থাকলে হাসপাতালে এসে পরীক্ষা করুন। সঠিক চিকিৎসা নিয়ে সুস্থ থাকুন এবং বাংলাদেশ থেকে যক্ষ্মা নির্মূলে সাহায্য করুন।