আজকালের কন্ঠ ডেস্ক : অদ্য ২৪/০৩/২০২৪ খ্রি. রবিবার ৪ এপিবিএন, বগুড়ার প্যারেড গ্রাউন্ডে সম্মানিত অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব মোঃ আব্দুর রাজ্জাক মহোদয়ের নেতৃত্বে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। অত্র ব্যাটালিয়নের সকল অফিসার ও ফোর্সবৃন্দ সক্রিয়ভাবে প্যারেডে অংশগ্রহণ করেন।
অধিনায়ক মহোদয় সুসজ্জিত অভিবাদন মঞ্চে সালাম গ্রহণ করেন। পরিদর্শন শেষে প্যারেডের মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।এছাড়াও অধিনায়ক মহোদয় অত্র ব্যাটালিয়নের ফোর্সের খাবার মেস, নির্মাণাধীন বিল্ডিং ও এমআই রুম এবং বিভিন্ন দিক পরিদর্শন করেন।
প্যারেডে আরও উপস্থিত ছিলেন অত্র ব্যাটালিয়নের সহ-অধিনায়ক (পুলিশ সুপার) জনাব মোঃ মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার জনাব তাপস সরকার, সহকারী পুলিশ সুপার জনাব মোহাম্মদ তৌফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার জনাব নাহিদ হাসান, সহকারী পুলিশ সুপার জনাব একেএম খালেকুজ্জামান, পিপিএম সহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।