Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২৪, ২০২৪ , ৪:৩২ অপরাহ্ণ

কাশিয়ানীতে ইঁদুর মারার ফাঁদে জড়িয়ে নিহত ২

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ইঁদুর মারার ফাঁদে জড়িয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই জনের মৃত্যু হয়েছে।গত শনিবার (২৩ মার্চ) রাতে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে আলাদা জায়গায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নিশ্চিন্তপুর গ্রামের কালু শেখ ও একই গ্রামের সনাতন বিশ্বাস। পুলিশ জানায়, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে।

জান যায়, শনিবার রাতে নিশ্চিন্তপুর গ্রামের কালু শেখ জমিতে পুঁতে রাখা বাঁশ তুলতে যাচ্ছিলেন। পথে হারুন মোল্লার জমিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে মারা যান তিনি। কালু শেখের মৃত্যুর খবর শুনে তাকে দেখতে তাজির মিয়ার জমিতে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হন সনাতন বিশ্বাস। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রিন্ট করুন