Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৩৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২৩, ২০২৪ , ৭:৫৫ অপরাহ্ণ

ঢাকাস্থ বরিশাল বাসীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিবেদক : অ্যাড. এস.এম নজরুল ইসলাম, ডেপুটি এ্যটর্নী জেনারেল বাংলাদেশ এর সভাপতিত্বে, যাত্রাবাড়ী দনিয়া কলেজ সংলগ্ন তার নিজ চেম্বারে, ২২/০৩/২৪ খ্রিঃ শুক্রবার , ঢাকাস্থ বরিশাল বাসীর উদ্যোগে, জনাব মোঃ মিজানুর রহমান (আহবায়ক-ঢাকাস্থ বরিশাল বাসী) এর সঞ্চালনায়, জনাব মোঃ মাহবুবুর রহমান এর কুরআন তেলাওয়াতের মাধ্যমে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোঃ আবুল কালাম আজাদ (সদস্য সচিব, ঢাকাস্থ বরিশাল বাসী ও স্টাফ রিপোটার, দৈনিক সাগরকূল)

উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুফতী মাওঃ রফিকুল ইসলাম আশ্রাফী (প্রিন্সিপাল-জামেয়া আশ্রাফুল উলুম মাদ্রাসা ঢাকা ), বিশেষ আলোচকঃ হাঃ মাওঃ এম হাবিবুর রহমান (পরিচালক-তরজমাতুল কুরআন মাদ্রাসা-ঢাকা), আ.ফ.ম ইউসুফ (সদস্য- সোসাইটি ফর ন্যাশনাল চ্যারিটি), মোঃ আঃ মতিন (সদস্য- সোসাইটি ফর ন্যাশনাল চ্যারিটি)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ঢাকাস্থ বরিশাল বাসীর সদস্য সচিব মোঃ আবুল কালাম আজাদ সভাপতির দৃস্টি আকর্ষণ করে বলেন মাননীয় সভাপতি আপনি রাস্ট্রে একজন সুনামধন্য আইন কর্মকর্তা, এই সভার পক্ষ থেকে আপনার কাছে অনুরোধ, পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন কর্মসূচি বাস্তবায়ন না করতে নোটিশ দেওয়া হয়েছে এবং পবিত্র কুরআন তেলাওয়াতের আসরে, তারাবির নামাজে ও ইফতার প্রগ্রামে যে সন্ত্রাসী হামলা করা হয়েছে এই সভার পক্ষ থেকে আপনি তার প্রতিবাদ জানাবেন। অন্যান্য বক্তারা রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা করেন।

অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন, জনাব মোঃ মিজানুর রহমান (সম্পাদক-দৈনিক আজকালের কন্ঠ), জনাব মোঃ নাসির উদ্দীন নিলু (যুগ্ম আহবায়ক-ঢাকাস্থ বরিশাল বাসী ও সিনিয়র স্টাফ রিপোর্টার, দৈনিক মুক্ত খবর), জনাব মোঃ রফিকুল ইসলাম ফেরদাউস (সদস্য-ঢাকাস্থ বরিশাল বাসী), জনাব এ্যাড. মোঃ মাসুম বিল্লাহ (কোতোয়ালী থানা প্রতিনিধি, দৈনিক ভোরের চেতনা), মাওঃ মোঃ মিজানুর রহমান (চেয়ারম্যান-ইজাব টিভি), এ্যাড. মোঃ রুহুল আমিন (ইনকাম ট্যাক্স আইনজিবী ঢাকা), জনাব মোঃ আবু রাসেল (স্টাফ রিপোটার, দৈনিক বাংলাদেশ সমাচার), জনাব মোঃ রুহুল আমিন (জজকোট-ঢাকা) প্রমূখ

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মাওঃ মোঃ মনিরুজ্জামান মিয়াজি, (পীর সাহেব,মিয়াজি দরবার শরীফ, কাঠালিয়া, ঝালকাঠী)
মোঃ মিজানুর
মোঃ মিজানুর রহমান

প্রিন্ট করুন