বাকেরগঞ্জ প্রতিনিধি:- বরিশাল বাকেরগঞ্জ উপজেলার বাসস্ট্যান্ড সিএম বি রোড সংলগ্ন আজিজ ফরগেন ফার্নিচারের দোকান শুক্রবার গভীর রাতে চুরি হয়েছে।
চোরেরা দোকানের এক জাস্ট ফ্যান ও তালা ভেঙে নগদ প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে গেছে।
দোকান মালিক সোহাগ বিশ্বাস আজকালের কন্ঠ কে বলেন, ‘দোকানের ভেতর নগদ দেড় লাখ টাকা রেখে বাড়িতে যাই। শনিবার সকালে দোকান খুলতে এসে দেখি আমার দোকানের তালা ভেঙে নগদ টাকা নিয়ে গেছে চোরের দল।
এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার ওসি মো: আফজাল হোসেন বলেন,বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।